সেমাই কারখানার তিন মালিককে জরিমানা, একটি সিলগালা
অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের সেমাই উৎপাদনের দায়ে কামরাঙ্গীরচরে তিনটি সেমাই কারখানার মালিককে চার লাখ টাকা জরিমানা ও একটি কারখানা সিলগালা করেছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত র্যা ব-১০-এর একটি দল ভেজালবিরোধী এ অভিযান চালায়।
র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, কামরাঙ্গীরচরের বড়গ্রাম, আলীনগর ও আশ্রাফাবাদ এলাকায় এস আর ফুড, হাবিব ফুড, কর্ণফুলী সেমাই, সৌদিয়া ফুড প্রোডাক্টস লিমিটেড ও আলী ফুড প্রোডাক্টস নামের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে অত্যন্ত নিম্নমানের সেমাই তৈরি করা হচ্ছিল। এসব সেমাই দেশের বিভিন্ন স্থানে বাজারে পাঠানো হতো। অভিযোগ পাওয়ার পর র্যা ব সেমাই কারখানাগুলোতে অভিযান চালায়। অভিযোগের সত্যতা পাওয়ার পর এস আর ফুডের মালিক আতাউর রহমান ও সৌদিয়া ফুড প্রোডাক্টসের মালিক আবদুল হালিমকে এক লাখ টাকা করে এবং হাবিব ফুড ও কর্ণফুলী সেমাইয়ের মালিক জানে আলমকে দুই লাখ জরিমানা করা হয়। অন্যদিকে আলী ফুড প্রোডাক্টসকে সিলগালা করা হয়।