সেমাই-চিনি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁর সাপাহারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের মধ্যে সেমাই-চিনি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঞা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রফিক উদ্দীন প্রমুখ।