সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, প্রযুক্তি প্রগতির পথ দেখায়। গতকাল বিসিএসআইআরের আইএফএসটি মিলনায়তনে ‘ইমপেক্ট অব আরঅ্যান্ডডি অন ন্যাশনাল ডেভেলপমেন্ট’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন বিসিএসআইআরের চেয়ারম্যান আহমেদ ইসমাইল মোস্তফা। প্রধান আলোচক ছিলেন ভারতের সিএসআইআরের মহাপরিচালক সমীর কুমার ব্রহ্মচারী। সেমিনারে সূচনা বক্তব্য দেন এ মাজেদ খান। বিজ্ঞপ্তি।