সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার ‘হাজং আদিবাসীদের প্রথাগত আইন ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনার হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস স্থানীয় বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে। আদিবাসীদের সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দুর্গাপুর উপজেলা শাখার চেয়ারম্যান বঙ্কিম মানকিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. কামাল হোসেন। মূল প্রবন্ধ পাঠ করেন আদিবাসী লেখক মতিলাল হাজং। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি|