প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘স্বাস্থ্যকর খাদ্য, ভোক্তা অধিকার’ শীর্ষক এক সেমিনার গতকাল রোববার ফেনী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ফেনী চেম্বার অব কমার্স ও ক্যাবের সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক। ভোক্তা অধিকার আইনের (২০০৯) সারসংক্ষেপ উপস্থাপন করেন সহকারী কমিশনার তাসলিমা বেগম। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আবদুল আউয়াল, ফেনী বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি বেলাল আহমেদ ও সাংবাদিক আবু তাহের।