প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দেশের কারিগরি শিক্ষা এখনো তাত্ত্বিক শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ হয়ে রয়েছে। কিন্তু তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি এর ব্যবহারিক দিক বাড়াতে হবে, যাতে দক্ষ জনগোষ্ঠী তৈরি হতে পারে।’ গতকাল শনিবার ফরিদপুরে কারিগরি শিক্ষাবিষয়ক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। দুপুরে সদরের মামুদপুরে অবস্থিত গ্রাসরুট কলেজ অব টেকনোলজির মিলনায়তনে ‘ডিসিমেনিশন অব দি ইনফরমেশন অব টেকনিক্যাল এডুকেশন’শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম চৌধুরী। সেমিনারে সহযোগিতা করেছে স্পেশালিস্ট স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট এসটিইআর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর।