সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘অপুষ্টি সমস্যা মোকাবিলা: বৈশ্বিক সমাধান নিরূপণ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগ এ সেমিনারের আয়োজন করে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) এশিয়া অঞ্চলের প্রকল্প সমন্বয়কারী মাসুদ রানা। স্বাগত বক্তব্য দেন পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জয়ন্ত কুমার বসাক। সভাপতিত্ব করেন ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। একই বিভাগের প্রভাষক তানজিনা রহমানের সঞ্চালনায় সেমিনারে লন্ডনের ইয়ুথ বিজনেস ইন্টারন্যাশনালের পরামর্শক লরা রানা বক্তব্য দেন।