প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সাতক্ষীরার আয়োজনে গতকাল শিল্পকলা একাডেমীতে এর আয়োজন করা। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ বাস্তবায়নের লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সদর আসনের সাংসদ মীর মোস্তাক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা বিভাগীয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কমিশনার আল আমিন প্রামাণিক, সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন, পৌরসভার মেয়র এম এ জলিল, চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এ আইনে কর দিতে ব্যবসায়ীদের সুবিধা হবে। সেই টাকা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।