সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণমাধ্যম এখনো মানুষের বিপদে-আপদে একটি ভরসার জায়গা। এই মাধ্যমটি যদি কোনো গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থ রক্ষা করতে গিয়ে সততা ও বস্তুনিষ্ঠতার জায়গা থেকে সরে যায়, তাহলে সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। মানুষের এই ভরসার জায়গাটি যাতে তার সঠিক দায়িত্বটি পালন করতে পারে, এ জন্য সাংবাদিক ও গণমাধ্যম-উদ্যোক্তা সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গতকাল রোববার মৌলভীবাজার প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ও তথ্য অধিকারবিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। যৌথভাবে সেমিনারের আয়োজন করে মৌলভীবাজার প্রেসক্লাব ও রেডিও পল্লীকণ্ঠ।