প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে জেলা প্রশাসকের সভাকক্ষে গতকাল রোববার সামগ্রিক মান ব্যবস্থাপনার মাধ্যমে জনসেবার মানোন্নয়নবিষয়ক সেমিনার হয়েছে। জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুল হাসান। সেমিনারে সচিত্র প্রবন্ধ উপস্থাপন করেন এ কে এম এনামুল হক এবং এলএও এ কে এম তাজকির-উজ-জামান। আলোচনায় অংশ নেন কোর্স পরিচালক ডা. এস এম যোবায়ের এনামূল কবির, সিভিল সার্জন ডা. শহিদুল ইসলাম প্রমুখ। বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্র, মুন্সিগঞ্জ জেলা প্রশাসন ও জাইকা যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।