প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে মূল্য সংযোজন কর ও সম্পূরক আইন, ২০১২ বাস্তবায়নে করদাতা উদ্বুদ্ধকরণবিষয়ক এক সেমিনার হয়েছে। গতকাল বৃহস্পতিবার চাঁদপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে ওই সেমিনার হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ দীপু মনি। সভাপতিত্ব করেন শুল্ক, আবগারি ও মূসক বিভাগের কুমিল্লার কমিশনার মো. আনোয়ার হোসাইন। বক্তব্য দেন পৌরসভার মেয়র নাসির উদ্দিন আহমেদ, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি জাহাঙ্গীর আখন্দ, চাঁদপুর শুল্ক, আবগারি ও মূসক বিভাগের সহকারী কমিশনার মিজানুর রহমান প্রমুখ। এতে প্রায় ৩০০ ব্যবসায়ী ও করদাতা উপস্থিত ছিলেন।