সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিগরি শিক্ষার মানোন্নয়ন, সম্প্রসারণ ও জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে খুলনায় ‘অর্থনৈতিক উন্নয়নে কারিগরি শিক্ষার ভূমিকা: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরের একটি অভিজাত হোটেলে শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহেন্সমেন্ট প্রজেক্টের উদ্যোগে এবং পলিটেকনিক ইনস্টিটিউটের সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফারুক হোসেন, বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সিনিয়র অপারেশনস অফিসার মোখলেসুর রহমান প্রমুখ।