সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে গতকাল মূল্য সংযোজন কর ও সম্পূরক আইন-২০১২-এর বাস্তবায়ন এবং করদাতা উদ্বুদ্ধকরণবিষয়ক দিনব্যাপী সেমিনার হয়েছে। বেলা ১১টার দিকে নগরের বঙ্গবন্ধু রোডে নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে এ সেমিনার হয়। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সেমিনারটির আয়োজন করে নারায়ণগঞ্জ কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট বিভাগ। এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ঢাকার (পূর্ব) কমিশনার ইসমাইল হোসেন সিরাজী। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি মঞ্জুরুল হক। সেমিনারে সভাপতিত্ব করেন কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট-এর বিভাগীয় কর্মকর্তা মেহরাজ-উল-আলম।