সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ওয়ার্ল্ড হেড নেক ক্যানসার ডে’ উপলক্ষে গতকাল সোমবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইএনটি অ্যান্ড হেড নেক সার্জারি ডিপার্টমেন্ট সেমিনার ও শোভাযাত্রা করেছে। সকালে মেডিকেল কলেজের হলরুমে সেমিনার শেষে দুপুরে দিবসের প্রচারণাসংবলিত একটি শোভাযাত্রা নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিকেল সায়েন্স অনুষদের ডিন মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সায়েন্টিফিক প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এন কে সিনহা। বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক নূরুল হুদা নাঈম, আবাসিক সার্জন কৃষ্ণকান্ত ভৌমিক। বক্তারা ক্যানসারের কারণ থেকে দূরে থাকতে ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা সম্পর্কে জনসচেতনতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।