প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গত সোমবার ‘সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার চট্টগ্রামের জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পেশাজীবী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জাতীয় পেশাজীবী লীগ আয়োজিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহানগর পেশাজীবী লীগের সভাপতি আসাদুজ্জামান খান ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম চৌধুরী। বিজ্ঞপ্তি|