সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কমিউনিটি পরামর্শ প্রদান-বিষয়ক সেমিনার হয়েছে। গতকাল বুধবার সকালে দুর্গাপুর আদিবাসী অডিটোরিয়ামে ওই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। এতে সভাপতিত্ব করেন স্থানীয় প্রেসক্লাবের সভাপতি মোহন মিয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলার জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা সোমনাথ লাহিড়ী। বক্তব্য দেন দুর্গাপুর এনজিও সমন্বয় পরিষদের সভাপতি পঙ্কজ মারাক, আইইডিএসের নির্বাহী পরিচালক শামীম কবীর, সাংবাদিক রফিকুল ইসলাম, সুজনের সাধারণ সম্পাদক মো. নুরুল প্রমুখ।