প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে গতকাল শুক্রবার নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের উদ্যোগে ‘জাতিসংঘ কর্তৃক গৃহীত ১৯৯৭ সালের আন্তর্জাতিক নদীপ্রবাহ আইন ও বাংলাদেশের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নগরের একটি হোটেলে এ সেমিনারে প্রধান আলোচক ছিলেন পানিসম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক মহাপরিচালক প্রকৌশলী ম. ইনামুল হক। সভাপতিত্ব করেন নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক এনামুল হক। পরিবেশবিষয়ক গবেষক ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি সরদার আবদুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধের ওপর আলোচনা করেন জাতিসংঘ পানিপ্রবাহ কনভেনশন বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়কারী হাসনাত কাইয়ুম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক আবুল কালাম আজাদ, হেরিটেজ রাজশাহীর সভাপতি ও নদী গবেষক মাহবুব সিদ্দিকী।