সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঋষি অরবিন্দের বাসুদেব দর্শন’ বিষয়ক সেমিনার গত শনিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অরবিন্দ সেন্টার সিলেটের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন ভাষাসৈনিক মো. আবদুল আজিজ। আয়োজক সংগঠনের সভাপতি মৃগেন কুমার দাস চৌধুরীর সভাপতিত্বে সেমিনারের শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক ও ধর্মবেত্তা মনোজ বিকাশ দেবরায়। বক্তৃতা করেন ভারতের শ্রীঅরবিন্দ ইনস্টিটিউট অব কালচারের সদস্য যযাতি ভট্টাচার্য, গোবিন্দ লাল চক্রবর্তী, অরবিন্দ সেন্টার ঢাকার সম্পাদক অমিয় মুখার্জি প্রমুখ। কবি ধ্রুব গৌতম করেন অনুষ্ঠান সঞ্চালনা।