সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল কর ও বাজেট বিষয়ে একটি সেমিনার হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের গ্যালারিতে বেসরকারি সংগঠন বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা এ সেমিনারের আয়োজন করে। অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক এ এন কে নোমান। সেমিনারে বলা হয়, দেশে ধনী ও গরিবদের কাছ থেকে একই হারে কর আদায় করা হয়। আবার যে কর আদায় করা হচ্ছে, তার সুষম বণ্টন থেকেও বঞ্চিত হচ্ছে স্বল্প আয়ের মানুষেরা। তাই সার্বিক উন্নয়নের জন্য কর আদায় ও এর ব্যবহারে ন্যায্যতা নিশ্চিত করতে হবে।