প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান-বিষয়ক এক সেমিনার গতকাল শুক্রবার সকালে নীলফামারী ডিপিওডি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ডিপিওডির পরিচালক শাহ নুরুন্নবীর সভাপতিত্বে সেমিনারে প্রতিবন্ধীদের বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ গ্রহণবিষয়ক তথ্যাদি উপস্থাপন করেন ওই সংস্থার রেজা শাহরিয়ার। বক্তব্য দেন আতিয়ার রহমান, নূর আলম ও উমর ফারুক। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ২১ জন শ্রবণপ্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে শ্রবণযন্ত্র বিতরণ করেন গণ উন্নয়ন কেন্দ্র।