সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা একই সূত্রে গাঁথা। এ দুটিই অশুভ শক্তি। এর বিরুদ্ধে মানুষকে সচেতন করতে সাংস্কৃতিক সংগ্রাম অব্যাহত রাখতে হবে। একমাত্র সাংস্কৃতিক সংগ্রামই পারে দেশ থেকে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার মূল উৎপাটন করতে। ফরিদপুরে গতকাল শুক্রবার এক সেমিনারে এ মত দেন বক্তারা। সকালে শহরের ফরিদপুর উচ্চবিদ্যালয়ের ঈশান মিলনায়তনে ‘দক্ষিণ এশিয়ায় সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সাংস্কৃতিক সংগ্রাম’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়। উদীচী জেলা সংসদের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষাবিদ ও গবেষক শফিউদ্দিন আহমেদ। উদীচী জেলা সংসদের সভাপতি আবদুল মোতালেবের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন রাজনীতিক রফিকুজ্জামান, অমিত রঞ্জন দে প্রমুখ।