সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে ‘আইনের শাসন ও রোটারিয়ানদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রোটারি চক্ষু হাসপাতালের সম্মেলনকক্ষে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন। এতে মূল নিবন্ধ উপস্থাপন করেন শরীফুল আলম চৌধুরী। রোটারি ক্লাব অব সৈয়দপুর আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি তারিকুল আলম। আলোচনায় অংশ নেন নীলফামারী শিল্প ও বণিক সমিতির সদস্য মো. ইমতেয়াজ, রোটারিয়ান লিয়াকত হোসেন, সৈয়দপুর থানার ওসি সৈয়দ আমিরুল ইসলাম প্রমুখ।