সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে সরকারি আইনি সহায়তা কার্যক্রম ও বিকল্প বিরোধ নিষ্পত্তি নিয়ে ‘জেলা লিগ্যাল এইড অফিস’বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার হয়েছে। নীলফামারী সার্কিট হাউসে ওই সেমিনারে গতকাল শনিবার বিভিন্ন প্যানেল আইনজীবী, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, জেলা ও দায়রা জজ এবং বিচারিক হাকিম আদালতের বিচারকেরা অংশ নেন। এতে জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল কবীর সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক। আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আলীম উদ্দিন বসুনিয়া, সাধারণ সম্পাদক আবু মো. সোয়েম, আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. বুলবুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জেড এম এরশাদ আহসান হাবীব, সহকারী পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান প্রমুখ।