প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে অপরাধ দমনে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। গতকাল সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম ইমামুল হক বলেন, ব্রিটিশ শাসনামল থেকে পুলিশ ও জনগণের মধ্যে একধরনের দূরত্ব তৈরি হয়। কিন্তু বাস্তবে পুলিশ জনগণ একে অপরের পরিপূরক ও বন্ধু। সেমিনারে বরিশাল জেলার পুলিশ সুপার এস এম আখতারুজ্জামান বলেন, অপরাধ দমনে পুলিশের ভূমিকার পাশাপাশি শিক্ষার্থীদেরও অবদান রাখতে হবে। নেতৃত্ব তৈরির গুণাবলি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জন করতে হবে। কারণ, শিক্ষার্থীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে।