সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লালন শাহের মানবতাবাদ এবং বাঙালির অসাম্প্রদায়িক চেতনা’ বিষয়ে শীর্ষক সেমিনার গত শুক্রবার রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ ও কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মুহম্মদ আলীম উদ্দীন। সরকারি বেগম রোকেয়া কলেজের সাবেক অধ্যাপক মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক স্বাত্ত্বিক শাহ আল মারুফ।