প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সরকারি আইনি সহায়তা কার্যক্রমের বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি প্রয়োগ ও সম্ভাবনাবিষয়ক জনসচেতনতামূলক সেমিনার হয়েছে। গতকাল শনিবার নীলফামারী সার্কিট হাউস সম্মেলন কক্ষে ওই সেমিনার হয়। জেলা ও দায়রা জজ মাহমুদুল কবীরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জ্যেষ্ঠ সহকারী সচিব মাহমুদুল হক। সহকারী জজ মো. ইসমাঈল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, সিভিল সার্জন মো. আবদুর রশীদ, মুখ্য বিচারিক হাকিম শেখ মো. নাসিরুল হক, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলীম উদ্দিন বসুনিয়া, সম্পাদক আবু মো. সোয়েম প্রমুখ।