সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার বিভাগের যৌথ উদ্যোগে ‘আজকের ভূস্থানিক তথ্য, আগামীর দৃষ্টান্ত’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন ভারতের মহাকাশ গবেষণাকেন্দ্রের সাবেক বিজ্ঞানী কুনাল কুমার দাস। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. কামরুজ্জামান চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মুনির আহমেদ কাদেরীর সঞ্চালনে সেমিনারে অধ্যাপক জহির বিন আলম, অধ্যাপক চৌধুরী মোস্তাক আহম্মেদ, শিক্ষক মো. শওকতুল জাহান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।