সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে সাত দিনব্যাপী সুলতান মেলা উপলক্ষে গতকাল সোমবার বিকেলে সুলতান মঞ্চে অনুষ্ঠিত হয় ‘অসাম্প্রদায়িক এস এম সুলতান’ শীর্ষক সেমিনার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফায়েক উজ্জামান। সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সোহরাব হোসেন বিশ্বাস। রমা রানী রায় লিখিত প্রবন্ধের ওপর আলোচনা করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান স্বপ্না রানী সেন, আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান জিন্নাহ, সিটি কলেজের সহকারী অধ্যাপক মলয় নন্দী, শিল্পী সমীর দাস, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা শাহ জালাল মুকুল প্রমুখ। এ ছাড়া সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে আন্তজেলা ভলিবল প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সুলতান মঞ্চে সংগীতানুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়।