সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় টেকসই শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠেনি। টেকসই ব্যবস্থা গড়ে উঠতে প্রতিটি শিশুকে শিক্ষার আওতায় আনতে হবে। ভোলার শতাধিক চরাঞ্চল ও ভাঙনের মুখে বসত করা শিশুরা এখনো শিক্ষাবঞ্চিত। যারা বিদ্যালয়ে যাচ্ছে তাদের স্কুলফিডিং দরকার। গতকাল শুক্রবার ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘এডুকেশন ওয়াচ প্রতিবেদন ২০১৫ অবহিতকরণ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। কোস্টট্রাস্ট ও গণসাক্ষরতা অভিযান এ সেমিনারের আয়োজন করেছে। মূল প্রবন্ধ পাঠ করেন গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক কে এম এনামুল হক। পরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইয়্যাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার প্রমুখ।