সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় গতকাল মঙ্গলবার ‘উন্নয়ন নীতিতে দলিত জনগোষ্ঠী: আমাদের প্রত্যাশা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে৷ মানুষের জন্য ফাউন্ডেশন ও পরিত্রাণের সহায়তায় বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে স্থানীয় একটি রেস্তোরাঁয় এই সেমিনার হয়৷ বিডিপির কেন্দ্রীয় সমন্বয়কারী ও পরিত্রাণের সহকারী পরিচালক বিকাশ দাসের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন৷ স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অশোক দাস৷