সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হিন্দু বিবাহ নিবন্ধন ঐচ্ছিক নয়, বাধ্যতামূলক করতে হবে।’ এই স্লোগান সামনে রেখে গতকাল সোমবার নড়াইল জেলা পরিষদের মিলনায়তনে সেমিনারের আয়োজন করা হয়। বেসরকারি সংস্থা ‘বাঁচতে শেখা’ সেমিনারটির আয়োজন করে। সেমিনারে নাগরিক কমিটির সভাপতি সালমা রহমান সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস। বাঁচতে শেখার প্রকল্প সমন্বয়কারী রফিকুল ইসলাম সেমিনারটি পরিচালনা করেন। এতে বক্তব্য দেন জেলা পূজা উদ্যাপন পর্ষদের সভাপতি অশোক কুমার কুণ্ডু, শহরের কালীবাড়ি মন্দিরের পুরোহিত মানিক ভট্টাচার্য, হাতিয়ারা মন্দির কমিটির সভাপতি সুমন্ত গোস্বামী প্রমুখ।