সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়ন বিষয়ে গতকাল মঙ্গলবার স্থানীয় পাইলট উচ্চবিদ্যালয়ের সম্মেলন কক্ষে সেমিনার হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় এ সেমিনার হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯–এর বিভিন্ন উপধারা বিশ্লেষণ করেন ইউএনও এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র কশিরুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান, পীরগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক জয়নাল আবেদীন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মোকাদ্দেশ হায়াত। বক্তব্য দেন পরিদর্শক (তদন্ত) আবদুল ওয়াহেদ, সাংবাদিক মোসারফ হোসেন প্রমুখ। এতে প্রায় দেড় শ ভোক্তা উপস্থিত ছিলেন।