সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অগ্রাধিকার ভিত্তিতে নেত্রকোনার উন্নয়ন ভাবনা, সময়ের প্রেক্ষিত’ বিষয় নিয়ে নেত্রকোনায় সেমিনার হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা প্রেসক্লাবে স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ এ কর্মসূচির আয়োজন করে। সংগঠনের আহ্বায়ক কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান। এতে জনউদ্যোগের কেন্দ্রীয় সদস্যসচিব তারিক হাসান, সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হায়দার জাহান চৌধুরী, লোকসাহিত্য গবেষক গোলাম এরশাদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।