সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বাল্যবিবাহের ফলে অপরিকল্পিত গর্ভধারণ ও শিশুমৃত্যুর হার বাড়ছে। দেশের অন্যান্য জেলার তুলনায় উত্তরাঞ্চলে বাল্যবিবাহের হার বেশি। বাল্যবিবাহ রোধে গণসচেতনতা বাড়াতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি হলে আয়োজিত ‘বাল্যবিবাহ ও বাংলাদেশে এর প্রভাব’ শীর্ষক গবেষণা-পরবর্তী ফলাফল প্রকাশ-সংক্রান্ত সেমিনারে গতকাল বুধবার বক্তারা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগ এ সেমিনারের আয়োজন করে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবীর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ।