সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বই ও পাঠাভ্যাস দিবস উপলক্ষে বিশ্বসাহিত্য কেন্দ্রের ব্যবস্থাপনায় ও সেকায়েপ প্রকল্পের আওতায় গতকাল শনিবার সকালে দিনাজপুরের বিরল আদর্শ উচ্চবিদ্যালয়ে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ কে এম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল খায়রুম। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারজু আরার পরিচালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ্, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ, যুবলীগের সভাপতি আবদুল মালেক, সেকায়েপের কর্মসূচি কর্মকর্তা মাহাবুবুর রহমান। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মহি উদ্দীন।