সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের উদ্যোগে ‘লিডিং অ্যান্ড ম্যানেজিং ইন টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি হসপিটালস অ্যান্ড হেলথ ম্যানেজমেন্ট’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার হাসপাতালের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত সেমিনারে আমেরিকার ফিনিক্স গ্লোবাল একাডেমির ব্যবস্থাপনা পরিচালক হানসেন মূল বক্তব্য উপস্থাপন করেন। ‘হলি সিলেট অ্যান্ড হোল্ডিং লিমিটেড’-এর চেয়ারম্যান ওয়ালি তছুর উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে হলি সিলেট অ্যান্ড হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ আবদুল আহাদ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের অধ্যক্ষ মো. রেজাউল করিম, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) তোজাম্মেল হক বক্তব্য দেন।