সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে গত শনিবার দিনব্যাপী ক্যারিয়ার-বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে৷ এতে এই ইউনিভার্সিটি থেকে পাস করা প্রায় ৫০০ জন শিক্ষার্থী অংশ নেন।

সেমিনারে বক্তারা চাকরির সাক্ষাৎকার কৌশল, বর্তমান চাকরির বাজার ব্যবস্থাপনা ও দক্ষতা বাড়াতে শিক্ষার্থীদের করণীয় বিষয়ের ওপর গুরুত্ব দেন৷ সেই সঙ্গে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে দক্ষ ও যোগ্যতাসম্পন্ন হওয়ার আহ্বান জানান৷ প্রাণ-আরএফএল গ্রুপের এইচআরএম কনসালট্যান্ট মোহাম্মাদ কে হকের পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাভানা ফার্মাসিউটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা বখশ৷ এতে ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি|