সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ বাস্তবায়ন বিষয়ে করদাতা ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ’ বিষয়ক এক সেমিনার গতকাল বৃহস্পতিবার ফেনীতে অনুষ্ঠিত হয়েছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আইনুল কবীর শামীম। শহরের একটি গণমিলনায়তনে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন ফেনীর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগীয় কর্মকর্তা এবং সহকারী কমিশনার মো. আহসান উল্লাহ।