প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে গতকাল সোমবার তথ্য অধিকারবিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। তথ্য কমিশনের পৃষ্ঠপোষকতায় এবং বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. সেলিম ভূঁইয়া ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রিয়ব্রত পাল। মূল আলোচক ছিলেন তথ্য কমিশনার অধ্যাপক খুরশীদা বেগম সাঈদ। এ ছাড়া আলোচক ছিলেন আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান। সেমিনারে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন হেলেনা ফেরদৌসী।
বিজ্ঞপ্তি