সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেত্রকোনা শাখার উদ্যোগে গতকাল শনিবার জেলা প্রেসক্লাবে পরিবেশবিষয়ক সেমিনার হয়। কবির আহমেদ খানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন শামীম খান, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, পবার জেলা সম্পাদক ব্রজেন্দ্র সরকার প্রমুখ। সেমিনারে বক্তারা নেত্রকোনার মগড়া নদীর দখল ও দূষণমুক্ত করা, বৃক্ষরোপণ, সাদা মাটি সংরক্ষণসহ নাব্যতা হারানো নদীগুলো খননের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।