সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গতকাল বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনবিষয়ক সেমিনার হয়েছে। উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সেমিনার হয়। এতে বক্তব্য দেন ইউএনও শাহেদ পারভেজ, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সখিনা বেগম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক শরীফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মজিদ, তালোড়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেরুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল ওয়াদুদ, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক ডি এম সাখাওয়াত হোসেন, কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল হোসেন প্রমুখ।