সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সেমিনার গতকাল বুধবার স্থানীয় উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আজিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মাকতুফা ওয়াসিম, উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, অধ্যক্ষ সরওয়ার হায়াত খান প্রমুখ। সেমিনারে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ১২ ইউনিয়নের চেয়ারম্যান, সচিবসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেমিনারে বন্যার আগাম প্রস্তুতিসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার বিষয় নিয়ে আলোচনা হয়।