সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ‘প্রতিবন্ধীবান্ধব স্যানিটেশনবিষয়ক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সেনসিটাইজেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী আনোয়ার হোসেন বিশ্বাস। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আবু নঈম মুহাম্মদ আব্দুছ ছবুর। অ্যাকশন অন ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট (এডিডি) এ সেমিনারের আয়োজন করে। সভাপতিত্ব করেন সূর্যোদয় প্রতিবন্ধী সংস্থার সভাপতি আবদুল কুদ্দুস মোল্লা।