প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ সমাজের গুণীজনদের নিয়ে গতকাল বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সেমিনার হয়েছে। উপজেলা মিলনায়তনে ওই সেমিনার হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনিরুজ্জামান আল মাসউদ। ধারণাপত্র পাঠ করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মনিরুজ্জামান সরকার। সেমিনারে দুর্যোগ-পূর্ববর্তী, দুর্যোগকালীন ও দুর্যোগ-পরবর্তী সময়ে করণীয় বিষয়ে এবং বিরামপুরে শৈত্যপ্রবাহ ও বন্যা মোকাবিলার করণীয় সম্পর্কে আলোচনা হয়। সেমিনারে উপস্থিত ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউএনও মনিরুজ্জামান।