সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়ায় গতকাল শনিবার বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ছাগলনাইয়া পাইলট উচ্চবিদ্যালয় এই সেমিনারের আয়োজন করে। বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মীর আবদুল হান্নান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ শিক্ষক সফিকুর রহমানের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম এ জিন্নাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইউছুফ চৌধুরী ও ডেপুটি কমান্ডার আবদুর রহিম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাগলনাইয়া পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম পাটোয়ারী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. বাহার উদ্দিন ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ কামাল। সেমিনারে বক্তারা বলেন, এ ধরনের অনুষ্ঠান জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের ধারাকে সমুন্নত রাখতে সহায়তা করবে।