প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে গতকাল ‘নতুন রপ্তানিকারক হওয়ার কলাকৌশল’ শীর্ষক এক সেমিনার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রপ্তানি উন্নয়ন ব্যুরো রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন রংপুর চেম্বারের সভাপতি আবুল কাশেম। প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিনু শীল ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম মাহবুব-উল করিম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রধান কার্যালয়ের উপপরিচালক অনুপ কান্তি সাহা। এ ছাড়াও স্বাগত বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরো রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোমিনুর রহমান।