সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের প্রচার ও সচেতনতা বাড়াতে শেরপুরে গতকাল রোববার সেমিনার হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় জেলা প্রশাসন এর আয়োজন করে। বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম। সেমিনারে অতিরিক্ত জেলা হাকিম ফরিদ আহমদ সভাপতিত্ব করেন। এতে ভোক্তা সমিতির সদস্যসচিব হাকিম বাবুল, জেলা ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি মুছা মিয়া প্রমুখ বক্তব্য দেন। সেমিনারে সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কালেক্টরেটের নির্বাহী হাকিম, ভোক্তা অধিকার সংগঠনের প্রতিনিধি ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।