প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে বজ্রপাত, জলোচ্ছ্বাস, পাহাড়ধসসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ সেমিনারে শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, সাংবাদিক, স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যরা অংশ নেন। সেমিনারে বক্তব্য দেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ হোসেন চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী, নারী ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা, ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেন, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুর রহিম, আবদুর রাজ্জাক প্রমুখ।