সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গতকাল মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা-বিষয়ক সেমিনার হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদের শহীদ আফজাল হোসেন মিলনায়তনে ওই সেমিনার হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম। বক্তব্য দেন পাটগ্রামের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী, স্থানীয় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নারায়ণ চন্দ্র বর্মা প্রমুখ। সেমিনারে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।