সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় জলবায়ু পরিবর্তন, ভূমি বিপন্নতা ও ভূমি জোনিং ম্যাপবিষয়ক সেমিনার সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ এটির আয়োজন করে। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুফিদুল আলমের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ ও জলবায়ুবিষয়ক আলোকচিত্র প্রদর্শন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. জাফর আলম। আরও আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইলিয়াস হোসেন, ভূমি মন্ত্রণালয়ের উপপ্রধান মো. মামুনুল আলম, সিডিএমপির উন্নয়ন বিভাগের অর্গানাইজার গোলাম মোস্তফা।